ব্যবহারিক ২ঃ ইমারজেন্সি চার্জার লাইট মেরামতকরণ

আজকে আমরা ব্যবহারিক ২ঃ ইমারজেন্সি চার্জার লাইট মেরামতকরণ সম্পর্কে আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স মেরামত ও রক্ষণাবেক্ষণ অংশের অন্তর্গত।

 

ব্যবহারিক ২ঃ ইমারজেন্সি চার্জার লাইট মেরামতকরণ

 

 

ব্যবহারিক ২ঃ ইমারজেন্সি চার্জার লাইট মেরামতকরণ

শ্রদ্ধেয় শ্রেণি শিক্ষকের সহায়তায় এ জবটির উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ইমারজেন্সি চার্জার লাইট মেরামতের দক্ষতা অর্জন করতে পারবে।

পারদর্শিতার মানদন্ড :

  • কর্মক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করে কাজ শুরু করা;
  • ইমারজেন্সি চার্জার লাইট মেরামত কাজে ব্যবহৃত টুলস ও কম্পোনেন্টের এর তালিকা প্রস্তুত করা;
  •  ইমারজেন্সি চার্জার লাইট মেরামত কাজে ব্যবহৃত টুলস ও কম্পোনেন্টের নির্বাচন ও সংগ্রহ করা;
  • ইমারজেন্সি চার্জার লাইট মেরামত কাজে ব্যবহৃত টুলস ব্যবহার করা;
  • ইমারজেন্সি চার্জার লাইট মেরামত কাজে ব্যবহৃত কম্পোনেন্টসমূহ নির্বাচন করা;
  • ইমারজেন্সি চার্জার লাইট মেরামত কাজে ব্যবহৃত কম্পোনেন্টসমূহ সংগ্রহ করা;
  • ইমারজেন্সি চার্জার লাইট মেরামত কাজে ব্যবহৃত কম্পোনেন্টসমূহ পর্যবেক্ষণ করা;
  • কর্মক্ষেত্রের নিজস্ব নিয়ম/ বিধি অনুসারে টুলস সমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
  • কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা ।

 

ব্যবহারিক ২ঃ ইমারজেন্সি চার্জার লাইট মেরামতকরণ

 

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)

ক্রমিক নং

সুরক্ষা সরঞ্জামের নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

১ফেস মাস্কসার্জিক্যাল০১ টি
২ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভসকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
৩অ্যাপ্রোনকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
৪প্রোটেকটিভ গগলসকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
৫সেফটি সুজকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ জোড়া
৬ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাটস্ট্যান্ডার্ড০১ টি

 

 

ব্যবহারিক ২ঃ ইমারজেন্সি চার্জার লাইট মেরামতকরণ

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস)

 

ক্রমিক নং

যন্ত্রপাতির নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

১সোল্ডারিং আয়রন৪৫ ওয়াট / ২২০ ভোল্ট০১টি
২ডিসোল্ডারিং পাম্প বা সাকারস্ট্যান্ডার্ড০১টি
৩প্রিসিসন স্ক্রু ড্রাইভার সেটস্ট্যান্ডার্ড০১টি
৪লং নোজ প্লায়ার্স৫ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
৫কাটিং প্লায়ার্স৫ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
৬পিসিবি হোল্ডারইউনিভার্সেল মাল্টিফাংশন পিসিবি হোল্ডার০১টি
৭ওয়্যার ব্রাশস্ট্যান্ডার্ড০১টি
৮টুইজারপ্রফেশনাল স্টেইনলেস স্টীল০১টি
৯এভো (AVO) মিটার / মাল্টিমিটারসানোয়া (Sanwa) অ্যানালগ / ডিজিটাল বা সমতুল্য০১টি
১০ডিসি পাওয়ার সাপ্লাইইনপুট ২২০ ভোল্ট এসি আউটপুট ১৫ ভোল্ট ডিসি / ২ অ্যাম্পিয়ার০১টি
১১নিয়ন টেস্টারস্ট্যান্ডার্ড কোয়ালিটি০১টি
১২ফ্লাট স্ক্রু ড্রাইভার৫ ইঞ্চি০১টি
১৩স্টার স্ক্রু ড্রাইভার৫ ইঞ্চি০১টি
১৪ইলেকট্রিশিয়ান নাইফ৩ ইঞ্চি০১টি

 

ব্যবহারিক ২ঃ ইমারজেন্সি চার্জার লাইট মেরামতকরণ

 

 

প্রয়োজনীয় মালামাল:

ক্রমিক নং

মালামালের নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

১স্টেপ ডাউন ট্রান্সফরমার২৩০/১২ ভোল্ট০১ টি
২সোল্ডারিং লীড০.২ এমএম রীল০১ টি
৩রেজিন/ সোল্ডারিং পেস্টউন্নতমানের (প্যাকেট/কৌটা)০১ টি
৪ওয়্যারফ্লেক্সিবল ওয়্যারপ্রয়োজন মত
৫ডায়োড1N4007০৪টি
৬ক্যাপাসিটর1000uf, 0.1uf(25V)০২টি
৭রেগুলেটর আইসিLM7808০১ টি
৮মাল্টিপ্লাগস্ট্যান্ডার্ড কোয়ালিটি০১ টি
৯ইনসুলেশন টেপস্ট্যান্ডার্ড কোয়ালিটিপ্রয়োজন মত
১০এলইডিসাদা রং এর০৬টি
১১ডিসি রিলে৫ পিনের০১ টি
১২রেজিস্টর১০টি

 

সার্কিট ডায়াগ্রাম

 

ব্যবহারিক ২ঃ ইমারজেন্সি চার্জার লাইট মেরামতকরণ

 

কাজের ধারা:

১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে;

২. ইমারজেন্সি চার্জার লাইট মেরামতে ব্যবহৃত টুলস, কম্পোনেন্ট ও ইকুইপমেন্ট নির্বাচন করবে;

৩. ইমারজেন্সি চার্জার লাইট মেরামতে ব্যবহৃত টুলস, কম্পোনেন্ট ও ইকুইপমেন্ট সংগ্রহ করবে;

৪. সোল্ডারিং আয়রন মাল্টিপ্লাগ সংযুক্ত করে গরম করবে;

৫. ইমারজেন্সি চার্জার লাইট এ পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবে কি সমস্যা হয়;

৬. মাল্টিমিটার দিয়ে তারপর পাওয়ার কর্ড পরীক্ষা করবে;

৭. মাল্টিমিটারের সাহায্যে ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ পরিমাপ করবে;

৮. যদি ট্রান্সফরমার ঠিক থাকে তাহলে ব্রিজ রেকটিফায়ারের ডায়োডগুলো পরীক্ষা করবে; ৮.

৯. যদি ডায়োডে সমস্যা থাকে তাহলে সোল্ডারিং আয়রন ও ডিসোল্ডারের সাহায্যে চারটি ডায়োডই খুলে ফেলবে;

১০. এবার লিড ও রজন ব্যবহার করে সোল্ডারিং আয়রন দিয়ে নতুন ডায়োড গুলো সোল্ডারিং করবে;

১১. ডায়োড লাগানোর পর রেগুলেটরের আউটপুট ভোল্টেজ পরিমাপ করবে, যদি সঠিক ভোল্টেজ পাওয়া যায় তাহলে চার্জ হচ্ছে কিনা দেখবে;

১২. কাটিং প্লায়ার্স দিয়ে কম্পোনেন্টগুলোর অতিরিক্ত অংশ কেটে ফেলবে;

১৩. এবার লাইটটির কেসিং লাগাবে;

১৪. ওয়্যার ব্রাশ দিয়ে ময়লা পরিষ্কার করবে;

১৫. টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে;

১৬. বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করবে।

ফলাফল:

তথ্য ছক-১:

 

ব্যবহারিক ২ঃ ইমারজেন্সি চার্জার লাইট মেরামতকরণ

 

তথ্য ছক-২:

 

ব্যবহারিক ২ঃ ইমারজেন্সি চার্জার লাইট মেরামতকরণ

 

সতর্কতা :

  • কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করা।
  • সোল্ডারিং করার সময় সোল্ডারিং এর মেটাল বডিতে যেন হাত না লাগে সে দিকে সতর্ক থাকা ।
  • ট্রান্সফরমারে লাইন দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করা।

অর্জিত দক্ষতা :

এ জবটি সম্পন্ন করায় এভো মিটার / মাল্টিমিটার ব্যবহার করে একটি নষ্ট বা ত্রুটিযুক্ত ইমার্জেন্সি চার্জার লাইট এর ত্রুটি নির্ণয় ও মেরামত করতে পারবে।

মন্তব্য করুন