ব্যবহারিক ২: ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বিভিন্ন বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট পরিচিতি ও টুলস ব্যবহার করণ

আজকে আমরা ব্যবহারিক ২: ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বিভিন্ন বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট পরিচিতি ও টুলস ব্যবহার করণ সম্পর্কে আলোচনা করবো । যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর ইলেকট্রনিক কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস, পরিমাপক যন্ত্র এবং কম্পোনেন্টসমূহের ব্যবহার ও টেস্টিং অংশের অন্তর্গত।

 

ব্যবহারিক ২: ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বিভিন্ন বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট পরিচিতি ও টুলস ব্যবহার করণ

 

ব্যবহারিক ২: ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বিভিন্ন বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট পরিচিতি ও টুলস ব্যবহার করণ

এর উপকরণ ব্যবহার করে একজন শিক্ষার্থী ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট পরিচিতি ও টুলস ব্যবহার করণে দক্ষতা অর্জন করতে পারবে।

পারদর্শিতার মানদন্ড :

  • কর্মক্ষেত্রে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করে কাজ শুরু করা;
  • ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত কম্পোনেন্টের এর তালিকা প্রস্তুত করা;
  •  ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত টুলস এর তালিকা প্রস্তুত করা;
  • ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত টুলস নির্বাচন ও সংগ্রহ করা;
  • ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত কম্পোনেন্টের নির্বাচন ও সংগ্রহ করা;
  • ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত টুলস ব্যবহার করা ;
  • কর্মক্ষেত্রের নিজস্ব নিয়ম/ বিধি অনুসারে টুলসসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
  • কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা ।

 

ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক্যাল সরঞ্জাম এবং কম্পোনেন্ট সমূহের ভৌত কাঠামো ও স্পেসিফিকেশন

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল :

 

ক্রমিক নং

সুরক্ষা সরঞ্জামের নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

১ফেস মাস্কসার্জিক্যাল০১ টি
২ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভসকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
৩অ্যাপ্রোনকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
৪প্রোটেকটিভ গগলসকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ টি
৫সেফটি সুজকর্মক্ষেত্রের বিধি অনুযায়ী০১ জোড়া
৬ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাটস্ট্যান্ডার্ড০১ টি

ব্যবহারিক ২: ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বিভিন্ন বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট পরিচিতি ও টুলস ব্যবহার করণ

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস):

 

ক্রমিক নং

যন্ত্রপাতির নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

১সোল্ডারিং আয়রন৪৫ ওয়াট /২২০ ভোল্ট০১টি
২ডিসোল্ডারিং পাম্প বা সাকারস্ট্যান্ডার্ড০১টি
৩লং নোজ প্লায়ার্স৫ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
৪কাটিং প্লায়ার্স৫ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
৫ম্যাগনিফাইং গ্লাস উইথ ল্যাম্পলং ১০x ম্যাগনিফাইং গ্লাস উইথ ল্যাম্প০১টি
৬ওয়্যার ব্রাশস্ট্যান্ডার্ড০১টি
৭টুইজারপ্রফেশনাল স্টেইনলেস স্টীল০১টি
৮স্টার স্ক্রু ড্রাইভার৫ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
৯ফ্লাট স্ক্রু ড্রাইভার৫ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি
১০নিয়ন টেস্টারস্ট্যান্ডার্ড সাইজ০১টি
১১ইলেকট্রিশিয়ান নাইফ,৩ ইঞ্চি হাই কোয়ালিটি০১টি

 

ব্যবহারিক ২: ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বিভিন্ন বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট পরিচিতি ও টুলস ব্যবহার করণ

 

প্রয়োজনীয় মালামাল

ক্রমিক নং

মালামালের নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

১নষ্ট পিসিবিআইপিএস০১ টি
২সোল্ডারিং লীড০.২ এমএম রীল০১ টি
৩রেজিন/ সোল্ডারিং পেস্টউন্নতমানের (প্যাকেট/কৌটা)০১ টি
৪ওয়্যারফেক্সিবল ফ্লাট ১০ ওয়্যারপ্রয়োজন মত
৫রেজিস্টর০.৫ ওয়াট বিভিন্ন মানের০৫টি
৬ক্যাপাসিটর ১৬ ভোল্ট বিভিন্ন মানের০৫টি
৭আইসি১৪ পিনের০২টি
৮জিনার ডায়োড৫ ও ১৬ ভোল্টের০২টি
৯সাধারণ ডায়োডভিন্ন মানের০৫টি
১০ইন্ডাক্টরভিন্ন মানের০৫টি

 

ব্যবহারিক ২: ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বিভিন্ন বেসিক ইলেকট্রনিক কম্পোনেন্ট পরিচিতি ও টুলস ব্যবহার করণ

 

কাজের ধারা :

১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।

২. ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বেসিক কম্পোনেন্টসমূহ নির্বাচন করবে

৩. ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত টুলস নির্বাচন করবে।

৪. ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত বেসিক কম্পোনেন্টসমূহ সংগ্রহ করবে।

৫. ইলেকট্রনিক্স ল্যাব এ ব্যবহৃত টুলস সংগ্রহ করবে।

৬. স্টার (Star), ফ্লাট(Flat), স্ক্রু ড্রাইভার দিয়ে নষ্ট আইপিএসের ক্রু খুলবে।

৭. ব্রাশের সাহায্যে পিসিবিটি পরিষ্কার করবে।

৮. কাটিং প্লায়ার্স ও সোল্ডারিং আয়রনের সাহয্যে পিসিবিকে আলাদা করবে।

৯. ডি-সোল্ডারিং পাম্প বা সাকার দ্বারা সার্কিট হতে কম্পোনেন্ট ডি-সোল্ডার করবে।

১০. সোল্ডারিং আয়রন মাল্টিপ্লাগ সংযুক্ত করে গরম করবে এবং সার্কিটের বিভিন্ন কম্পোনেন্ট সোল্ডারিং করবে।

১১. লং নোজ প্লায়ার্স সার্কিটের ছোট কম্পোনেন্টসমূহ ধরার কাজে ব্যবহার করবে।

১২. কাটিং প্লায়ার্স দিয়ে ওয়্যার কাটবে এবং ওয়্যারের দুই মাথা থেকে এক ইঞ্চি করে ইন্সুলেশন সরাবে।

১৩. টুইজার সার্কিটে ক্ষুদ্র কম্পোনেন্ট ধরার কাজে ব্যবহার করবে।

১৪. টুলস ও ইকুইপমেন্টসমূহ পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করবে।

১৫. বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করবে।

সতর্কতা :

  • কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করা।
  • সোল্ডারিং করার সময় সোল্ডারিং এর মেটাল বডিতে যেন হাত না লাগে সে দিকে সতর্ক থাকা
  • ডিসোল্ডারিং করার সময় সোল্ডারিং আয়রন দিয়ে গরম করে সোল্ডার গালানোর পর ডিসোল্ডার ব্যবহার করা।
  • কাটিং প্লায়ার্স দিয়ে সতর্কভাবে ওয়্যার কাটা এবং ইন্সুলেশন পরিষ্কার করা।

মন্তব্য করুন