ব্যবহারিক ৪ঃ টেলিভিশন রিসিভারের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি পরিমাপকরণ

আজকে আমরা ব্যবহারিক ৪ঃ টেলিভিশন রিসিভারের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি পরিমাপকরণ আলোচনা করবো। যা জেনারেল ইলেকট্রনিক্স ১ এর টেলিভিশন বেসিকস অংশের অন্তর্গত।

 

ব্যবহারিক ৪ঃ টেলিভিশন রিসিভারের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি পরিমাপকরণ

 

ব্যবহারিক ৪ঃ টেলিভিশন রিসিভারের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি পরিমাপকরণ

এটি সম্পন্ন করে একজন শিক্ষার্থী টেলিভিশন সার্কিট ডায়াগ্রাম হতে ইলেকট্রনিক কম্পোনেন্ট নির্বাচন করে অ্যাভোমিটারের সাহায্যে পরীক্ষা করার দক্ষতা অর্জন করতে পারবে।

টেলিভিশন রিসিভারের নমুনা/মডেল:

Samsung CS21M16MJZXNWT CRT TV অথবা ল্যাবে/ওয়ার্কসপে প্রাপ্যতা অনুযায়ী।

পারদর্শিতার মানদন্ডঃ

  • স্বাস্থ্য বিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) পরিধান করা;
  • প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা;
  • প্রয়োজন অনুযায়ী সার্কিট ডায়াগ্রাম সংগ্রহ করা;
  • সার্কিট ডায়াগ্রাম দেখে ইলেকট্রনিক কম্পোনেন্টে নির্বাচন এবং সংগ্রহ করা;
  • প্রয়োজন অনুযায়ী টুলস ও মালামাল সংগ্রহ করা;
  • কর্মক্ষেত্রের নিজস্ব বিধি অনুসারে টুলস ও মালামাল পরিষ্কার করে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা;
  • কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে অপসারণ/ সংরক্ষণ করা ।

 

ব্যবহারিক ৪ঃ টেলিভিশন রিসিভারের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি পরিমাপকরণ

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)

ক্রমিক নং

সুরক্ষা সরঞ্জামের নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

ফেস মাস্ক সার্জিক্যাল ০১ টি
ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ড গ্লোভস কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী ০১ টি
অ্যাপ্রোন কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী ০১ টি
প্রোটেকটিভ গগলস কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী ০১ টি
সেফটি সুজ কর্মক্ষেত্রের বিধি অনুযায়ী ০১ জোড়া
ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ম্যাট স্ট্যান্ডার্ড ০১ টি

 

 

ব্যবহারিক ৪ঃ টেলিভিশন রিসিভারের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি পরিমাপকরণ

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি:

 

ক্রমিক নং

যন্ত্রপাতির নাম

সংক্ষিপ্ত বিবরণ

পরিমাণ

সোল্ডারিং আয়রন ৪৫ ওয়াট / ২২০ ভোল্ট ০১টি
ডিসোল্ডারিং পাম্প স্ট্যান্ডার্ড ০১টি
ক্রু ড্রাইভার স্ট্যান্ডার্ড ০১টি
লং নোজ প্লায়ার্স ৮ ইঞ্চি হাই কোয়ালিটি ০১টি
কাটিং প্লায়ার্স ৮ ইঞ্চি হাই প্রিসিলন ০১টি
এভোমিটার অ্যানালগ Sunma YX-360TRবা সমতুল্য ০১টি
এভোমিটার ডিজিটাল Sanwa CD800a বা সমতুল্য ০১টি
অসিলোস্কোপ Tektronix 475A বা সমতুল্য ০১টি
প্যাটার্ন জেনারেটর Model PM8572A বা সমতুল্য ০১টি
১০ সিআরটি টিভি SamsungCS21M16MJZXNWT CRT TV বা সমতুল্য ০১টি

কালার টিভি রিসিভারের প্রয়োজনীয় সার্কিট ডায়াগ্রাম এবং পিসিবি লেআউটঃ

 

ব্যবহারিক ৪ঃ টেলিভিশন রিসিভারের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি পরিমাপকরণ

 

কাজের ধারা:

১. ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরিধান করবে।

২. টিভি রিসিভার, এভোমিটার, মাল্টি মিটার, ক্রু ড্রাইভার সেট, প্লায়ার্স, সোল্ডারিং আয়রন ও ডিসোল্ডারিং সাকার সংগ্রহ করবে।

৩. সার্কিট বোর্ড টিভি রিসিভারের চেসিস হতে পৃথক করবে।

৪. টিভি রিসিভারের বিভিন্ন সেকশন শনাক্ত করবে।

৫. বিভিন্ন সেকশনের প্রধান প্রধান কম্পোনেন্ট শনাক্ত করবে।

৬. বিভিন্ন সেকশনের টেটিং পয়েন্ট শনাক্ত করবে।

৭. এভোমিটার বা মাল্টিমিটারকে ভোল্টেজ রেঞ্জে সেট করবে।

৮. সার্কিট বোর্ডের গ্রাউন্ড বা আর্থিং পয়েন্ট শনাক্ত করবে।

৯. গ্রাউন্ড বা আর্থিং পয়েন্টের সাথে এভোমিটার বা মাল্টিমিটারের নেগেটিভ (কালো) প্রাপ্ত সংযুক্ত করবে।

১০. টিভি রিসিভারে পাওয়ার সরবরাহ করে টিভি রিসিভারের পাওয়ার সরবরাহ করে টিভি রিসিভারের পাওয়ার সুইচ অন করবে।

১১. বিভিন্ন সেকশনের টেস্টিং পয়েন্টের ভোল্টেজ পরিমাপ করবে।

১২. বিভিন্ন সেকশনের ট্রানজিস্টরের বেস কালেক্টর ও ইমিটারের ভোল্টেজ পরিমাপ করবে।

১৩. বিভিন্ন সেকশনের ডায়োডের অ্যানোড ও ক্যাথোড প্রান্তের ভোল্টেজ পরিমাপ করবে।

১৪. এভোমিটার বা মাল্টিমিটারকে কারেন্ট রেঞ্জের সেট করবে।

১৫. বিভিন্ন সেকশনের টেস্টিং পয়েন্টের কারেন্ট পরিমাপ করবে।

১৬. ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ এ পাওয়ার সরবরাহ করে পাওয়ার সুইচ অন করবে।

১৭. ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপকে ফ্রিকুয়েন্সি পরিমাপ রেঞ্জে সেট করবে।

১৮. অসিলোস্কোপের নেগেটিভ প্রোবকে টিভি রিসিভারের গ্রাউন্ড বা আর্থিং পয়েন্টের সাথে সংযুক্ত করবে।

১৯. অসিলোস্কোপের পজেটিভ প্রোবকে বিভিন্ন সেকশনের পরিমাপের টেস্টিং পয়েন্টে সংযুক্ত করে পরিমাপ করবে।

২০. পরিমাপের ফলাফল ডাটা টেবিলে লিপিবদ্ধ করবে।

ফলাফল পর্যবেক্ষণ:

 

ব্যবহারিক ৪ঃ টেলিভিশন রিসিভারের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি পরিমাপকরণ

 

সতর্কতাঃ

  • কাজের শুরুতে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ব্যবহার করা।
  • টেলিভিশন সার্ভিসিং এ ব্যবহৃত টুলস ও ইকুইপমেন্টসমূহ সতর্কভাবে সংগ্রহ করা।
  •  ভোল্টেজ পরিমাপের সময় সাবধানতা অবলম্বন করা যেন শর্ট সার্কিট না হয়।
  • সাবধানে পিসিবি বোর্ডটি চেসিসে পুন:স্থাপন করা ।

মন্তব্য করুন